দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি পাথর কোয়ারি পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সরেজমিনে উৎমা, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা ও রতনপুর পাথর কোয়ারি পরিদর্শন করেন।

শুক্রবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিনিধিদল ভোলাগঞ্জ পাথর কোয়ারি, শাহ আরেফিন টিলা ও রতনপুর পাথর কোয়ারি এলাকা ঘুরে দেখেন। এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে তারা উৎমা পাথর কোয়ারি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। স্থানীয়রা কোয়ারি বন্ধ থাকায় তাদের জীবনমানের বিভিন্ন পরিবর্তনের বিষয় প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। প্রতিনিধিদল স্থানীয় লোকজনের দুঃখ দুর্দশার কথা শুনেন। তারা কোয়ারির মজুতকৃত পাথরের গভীরতা, পাথরের পরিমাণ ও স্থানীয় লোকজনের বিষয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন দাখিল করবেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নায়েব আলী, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এর পরিচালক মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম রফিকুল ইসলাম, খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) এর উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার ডি এম সাদিক আল শাফিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *