বালাগঞ্জের জামালপুর গ্রামের বাসিন্দা মৃত হারু মিয়ার পুত্র গিয়াস উদ্দিন ছোটনের অন্যায় অপরাধমূলক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন একই গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম (সিরাতুল মিয়া)। মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবী জানান।

লিখিত বক্তব্যে সিরাতুল বলেন, আমি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের প্রয়াত হযরত মাওলানা পীর ইউছুফ আলীর পুত্র। আমি একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত। অন্যায়ের বিরুদ্ধে সব সময় আমার অবস্থান।

সিরাতুল বলেন, গত ২৫ ডিসেম্বর সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, জবর দখলকারী উল্লেখ করে অপপ্রচার চালিয়েছে গিয়াস উদ্দিন ছোট। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, সম্প্রতি জামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসন আলীর বসত ঘরে হামলা ও তাকে আহত করার ঘটনায় বালাগঞ্জ থানায় গিয়াস উদ্দিন ছোটনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা হুসেন আলীর পক্ষে সাক্ষ্য প্রদান করায় আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে গিয়াস উদ্দিন ছোটন। অথচ সে নিজেই চুরি, ছিনতাই, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

গিয়াস উদ্দিন ছোটনের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ করে সিরাতুল বলেন, এলাকায় তার নেতৃত্বে জোয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে। তাছাড়া সে একটি নৌকা চুরির দায়ে ইতোমধ্যে কয়েক মাস জেলও খাটে।

ছোটনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে সিরাতুল মিয়া বলেন, বীর মুক্তিযোদ্ধা হুসেন আলীর বাড়িতে মাটি ভরাট কাজের জন্য ছোটন অগ্রিম ৮৫ হাজার টাকা নিয়েছে। অথচ মাটি ভরাট করেনি। টাকা উদ্ধারের জন্য হুসেন আলী গ্রামবাসির শরণাপন্ন হন। সালিশ বৈঠকে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকের সিদ্ধান্তনুযায়ী এক সাপ্তাহের মধ্যে ছোটনকে টাকা ফেরত দিতে বলা হয়। টাকা ফের না দিয়ে উল্টো মুক্তিযোদ্ধা হুসেন আলীর বসত ঘরে হামলা চালায়। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। হামলার সময় ঘরে রক্ষিত নগদ টাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে ছোটন পালিয়ে যায় বলে গ্রামবাসীকে জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা হুসেন আলী।

সংবাদ সম্মেলনে সিরাতুল মিয়া, গিয়াস উদ্দিন ছোটনের অন্যায় অপরাধমূলক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ অভিযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *