সিলেটের গোয়াইনঘাট থেকে ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শনিবার (২৪ জুন) রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৭ এর সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ জুন) ৭ এপিবিএনের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩৭৫ মিলিলিটারের ২২ বোতল ও ৭৩৫ মিলিলিটারের ২৪ বোতল মদ জব্দ ও সময় দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা, হলেন গোয়াইনঘাট উপজেলার মুসলিমপাড়া গ্রামের ডালিম আহমদের ছেলে বাবুল মিয়ার, অপরজন একই গ্রামের কবির আহমদের পুত্র রেজাউল করিম।

আর্মড পুলিশের এসআই দীপক কুমার পাল বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *