সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জ থানার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের  রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-  জকিগঞ্জের আনন্দপুর এলাকার বাসিন্দা (বর্তমানে নগরের জালালাবাদ থানা এলাকায় বসবাসকারী) আব্দুল্লাহ আহমদ (২৬) এবং নেত্রকোনার কলমকান্দার বাসিন্দা (বর্তমানে নগরের আখালিয়া এলাকায় বসবাসরত)  মো: ফয়সাল হাসান (২০)।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। এছাড়া মো: ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *