হবিগঞ্জের চুনারুঘাটে মোছা: রুমি আক্তার (১৭) নামে এক কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ রাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানার ইন্সপেক্টর তদন্ত মো: কবির হোসেন ও উপ-পরিদর্শক মো: ফারুক হোসেন সহ একদল পুলিশ তার নিজ এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে, কেন কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারেননি বলে জানান তিনি।
নিহতর মা আম্বিয়া খাতুন বলেন, বাড়ির বাহিরের কাজ শেষে ঘরে ফিরে এসে দেখি রুমের দরজা বন্ধ। রুমির কোনও সাড়াশব্দ নেই। পরে দরজা ভেঙে দেখি ফ্যানের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে রুমি। রুমি আক্তার উপজেলার দক্ষিণা রানিগাও গ্রামের সোনা মিয়ার মেয়ে। এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
