হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর অভিযানে গোপাল গোয়ালা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপাল গোয়ালা চুনারুঘাট উপজেলার সাতছড়ি বাজারটিলা এলাকার মৃত কৃষ্ণ চন্দ্র গোয়ালার পুত্র।

বুধবার (১৭ এপ্রিল) সকালে চুনারুঘাট থানায় র‍্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়৷পরে চুনারুঘাট থানা পুলিশ বিকেলে গোপালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকরী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে ধর্ষণ, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদকসহ যে কোন ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন চাকলাপুঞ্জি চাবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামী ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করেন। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবেও বলে র‍্যাব জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *