চুরি, ডাকাতি সহ ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত কুখ্যাত চোর শেখ শাহিন(৩৮) কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তার শাহিন চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, থানার সহকারী উপপরিদর্শক মহসিন কবির ও সহকারী উপপরিদর্শক সুমন মিয়া সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পাশ্ববর্তী মাধবপুর উপজেলার হরিতলা জনৈক আব্দুল রউফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়। শাহিনের বিরুদ্ধে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ডাকাতি সহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে চুরি, ডাকাতি সহ অপরাধমূলক কার্যক্রম করে আসছিল।

শাহিন গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অপরদিকে থানার উপপরিদর্শক ফারুক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের কুখ্যাত ডাকাত মোতাব্বির (২৯) কে গ্রেপ্তার করেন। সে ওই গ্রামের আলতা মিয়া ওরফে আব্দুল হকের পুত্র। তার বিরুদ্ধেও একাধিক ডাকাতির ঘটনায় মামলা রয়েছে। এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *