সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারুতখানা পয়েন্ট থেকে মহানগর বিএনপির এক নেতার নেতৃত্বে একটি মশাল মিছিল আসলে এ উত্তেজনা ছড়ায়।

মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ করলে পুলিশ তাদের ধওয়া করে এবং ফাঁকা গুলি ছেড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিছিল থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এসময় তিনিজনকে আটক করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *