উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীরা দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ঘোষণাপত্র সরকার দেবে না। সরকার এটার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে। সরকার নিজে বানিয়ে কোনো ঘোষণাপত্র দেবে না। বরং সবার ঐকমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনাটি ঘোষণা হবে বা প্রণীত হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহফুজ আলম।

জুলাই ঘোষণাপত্রের প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশের নিবন্ধিত রাজনৈতিক দল এবং দলগুলোর বাইরে সামাজিক সংগঠনের সঙ্গে আমরা আলোচনা করব। সরকারের পক্ষ থেকে আমরা এটা করব। ঐকমত্যের ভিত্তিতে আমরা এটা করব, সবার কথা শোনা হবে। পরবর্তীতে কতটুকু সংস্কার করা হবে, যেমন সংবিধান সংস্কার বা বাতিলের প্রশ্ন আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।’

আগামী সপ্তাহে আলোচনায় বসার আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সংগঠনের সঙ্গে আমরা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বসব। আমরা আশা করি আগামী সপ্তাহের মধ্যে এটা শেষ হবে।’

জুলাই ঘোষণাপত্রে কেন সরকার জড়িত হলো—এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবেন। পরে সরকার বুঝতে পারে যে, এটা যদি শুধু শিক্ষার্থীদের কাছ থেকে আসে তাহলে সেটা দেশের ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। তখন সরকার দায়িত্ব নেয়। আমরা আশা করছি সরকার শুধু রাজনৈতিক দল নয়, সব পক্ষের সঙ্গে আলোচনা করে কীভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে, তা আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে পারবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *