প্রতিবেদন (নিজস্ব প্রতিবেদক)

ঢাকা: জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্টশিয়াল প্রক্লেমেশন অথবা গণভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকে গণতন্ত্রের পথে উত্তরণের অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।

এসময় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হয় এবং কিছু বিষয়ে কমিশনের সঙ্গে পুনরায় আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় দলটি।

সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *