জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রীকে তার নিজ শিক্ষক কর্তৃক ধর্ষিত হয়। এই অভিযোগে ধর্ষক মাসউদ আজহার নামক ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাসউদ আজহার উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার তার মাদ্রাসায় চলতি বছরে নতুন ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে রক্তাত্ব করেন।
পরেরদিন শুক্রবার তার শারীরিক অবস্হার অবনতি হলে সে তার মাকে বিষয়টি অবগত করে।

শনিবার তার মা কাতার প্রবাসী পিতাকে বিষয়টি জানালে রবিবার সকাল ১০ ঘটিকায় ভিকটিম ওই শিশুটিকে নিয়ে তার মা জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।

ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষক মাসুদ আজহারকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রবিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চাক্তা গ্রাম থেকে ধর্ষক মাসউদ আযহারকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, এর আগে ২০২৩ সালে ২৮ ফেব্রুয়ারী ৫ম শ্রেনীর এক শিশু ধর্ষনের দায়ে তাকে আটক করেছিলো জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

রবিবার ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা সহ তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই রির্পোট লিখা পর্যন্ত ভিকটিম ওই শিশুকে সিওমেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *