মাদার ফিসারিজখ্যাত মাছ-পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ৬ জেলের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ আদেশ দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস শাদাত মাহমুদ উল্লাহ। তথ্যের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, টাঙ্গুয়া হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে প্রত্যেক জেলের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান মিয়া (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ মিয়া (৩৪), শামসুল হুদার ছেলে ফরহাদ আলী (২৮), মৃত উসমান আলীর ছেলে কামরুজ্জামান মিয়া (৩৮), গোলাম রব্বানী মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৭), মৃত ফজর রহমানের ছেলে বাদশা মিয়া (২৭)।

এর আগে দুপুরে মাদার ফিসারিজখ্যাত মাছ-পাখির অভয়ারণ্য এ হাওরে নিষিদ্ধ কোনাজালসহ দুটি নৌকা জব্দ করা হয়। রূপাবুই বিল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বে থাকা গোলাবাড়ি, রামসিংহপুর আনসার ক্যাম্প ও কমিউনিটি গার্ডের সদস্যরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, দেশী মাছের প্রজনন বৃদ্ধি ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *