সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অভিযানে চালিয়ে ২লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি,প্লাস্টিকের চাঁই(কিরণমালা),কারেন্টের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সুপ্রভাত চাকমা।

খোঁজ নিয়ে জানা যায়,গোপন সংবাদ ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে পানিতে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই(কিরণমালা), কারেন্টের জাল জব্দ করে। এসময় এর সাথে জড়িত ৫ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ২ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে প্রকাশ্যে টাংগুয়ার হাওর পাড়েই আগুন জ্বালিয়ে ধংশ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সুপ্রভাত চাকমা জানান, টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। এই অনিয়মকারীদের কোন ছাড় দেয়া হবে না। কঠোর নজরদারি ও হাওর পাড়ের বাসিন্দাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *