এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ও পরিবারের আরোও ৩ জন টানা ১০ম বারের মতো সিআইপি পদকে ভূষিত হয়েছেন।

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান, তার সহধর্মনী এনআরবি ব্যাংকের পরিচালক বায়জুন নাহার চৌধুরী, ছেলে আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ এমাদুর রহমান এবং ভাই এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ অলিউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কতৃক ২০২০ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

এই সময়ে রহমান বৈধ চ্যানেলে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী। গতকাল রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে মোহাম্মদ মাহতাবুর রহমানকে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি।

মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২ সাল থেকে টানা দশমবারের মত সিআইপি নির্বাচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আনিসুল ইসলাম মাহমুদ, এমপি এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *