দুলাল আহমদঃ ডেনফোর্থ প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিজন-৩ এর প্লেয়ার ড্রাফটিং সম্পন্ন হয়েছে। অংশ নিয়েছে— জেন্টলম্যানস ক্রিকেট ক্লাব, সিলেট সানরাইজার্স, গোলাপগঞ্জ, চিটাগাং ভাইকিংস, ওকরিজ, ইউআরএসসি, লাল সবুজ রয়্যালস সিলেট, গতবারের চ্যাম্পিয়ন বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব, এবং নবাগত গ্রেটার বড়লেখা স্পোর্টস ক্লাব।
গত সোমবার সন্ধ্যা ৬টায় টুইন ব্রাগোয়ান কিক বক্সিং হলরুমে ৩টি ক্যাটাগরি (A, B, C) খেলোয়াড় নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়। প্রতিটি দলের জন্য ন্যূনতম ১৩ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ২০০০ ডলারের ক্রয় সীমা নির্ধারিত ছিল। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে চলে নিলাম, যেখানে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইমরান—যাকে সিলেট সানরাইজার্স ১১৫০ ডলারে দলে ভিড়িয়েছে।
অন্য উচ্চমূল্যের খেলোয়াড়রা হলেন— শওজিব (গ্রেটার বড়লেখা, ৬৮০ ডলার), নয়েম (জেন্টলম্যানস, ৬০০ ডলার), শিশির (চিটাগাং ভাইকিংস, ৬০০ ডলার), জাহান উদ্দিন (সিলেট গ্ল্যাডিয়েটর্স, ৯৫০ ডলার), এবং আব্দাল (ওকরিজ, ৫০০ ডলার)।
নিলাম অনুষ্ঠানে দলগুলোর কর্তা এবং স্পনসররা উপস্থিত থেকে পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। আগামী ২৪ আগস্ট ২০২৫ কর্পোরেট মাঠে শুরু হবে জমজমাট এই টুর্নামেন্ট।
দল ও খেলোয়াড়দের তালিকা:
গ্রেটার বড়লেখা
তাহমিদ মাহি, তাশরিফ আহমেদ সাকিব, শাওন মিয়া, লিপু আহমেদ,আব্দুস শাকুর, শওজিব, তাসকিন, ইয়াসিন, রাব্বি, ফয়সাল, নাসিম, এজাজ
জেন্টলম্যানস সিসি
তালহা নিজাম, মুর্শেদ, তানিম চৌধুরী, শফিক, তারেক আজিজ, শাকাওয়াত, নয়েম, হোসেন, আবরাহাম, শরিয়ার, রিকন
সিলেট সানরাইজার্স
জি আর মাসুম, রবিন, বাদশা, জুবায়ের, রিদয়, ইমরান, আশিক, নাঈম, মুবিন, নাহিদ, কিশান
গোলাপগঞ্জ
ইশতিয়াক আহমেদ, ইয়াসিন, ফয়সাল মুনা, মুনা, আফজাল, শাহান, রাফি, নাঈম, সাগর, ফারহান, বাবু
চিটাগাং ভাইকিংস
বেলায়েত আহমেদ, মিনহাজ আহমেদ, আব্দুল মুহিত, সাগর, সিয়াম, শিশির, সাজ্জাদ, রিকন, মুনা, মাহি, আকীদ
ওকরিজ
তানিম, শুহাদ, আকাশ, আশরাফ উদ্দিন, আব্দাল, মাকিন, রূপক, রাজু, সাঈদ, জুটন, নোয়াজ
ইউআরএসসি
আলী হোসেন, জাবেদ মিয়া, জাভের, এইচ আর নাঈম, রাকিব হাসান, শাকিব, মুঈন, ইমরান, সায়েম, শফিক, বাইদ, মাসুম
লাল সবুজ রয়্যালস
আরিফুল ইসলাম, শহীদ, আব্দুর রহমান, বিকি, উম্মেশ, মুন, শুভ, মাহমুদ, শিপন, রাকিব, রাজিব, রূপক
সিলেট গ্ল্যাডিয়েটর্স
সাদিকুল ইসলাম, জুনায়েদ আহমেদ, ইমন, জাহান উদ্দিন, রিয়াদ, সামি, জাবের, তানিম, শরিয়ার বিটি, অনোয়ার, ফারিয়াল শিকার, আরিফ
বিয়াণীবাজার স্পোর্ট ক্লাব
ফুয়াদ হাসান, ফাহাদ, মুকতাদির, তানভিন, আরিয়াদ, জনি, কামরুল, ওবায়দুল্লাহ, রেদওয়ান, তানভির, রনি, হাসান, সাজিদ, ফাহাদ

