মৌলভীবাজার বরাক গ্রাম ভাড়াটিয়া বাসা থেকে সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চরকাটখাল গ্রামে যাওয়ার জন্য শিশু বাচ্চা সহ ৭ জন একটি সিএনজি মৌলভীবাজার থ (১৩-৩৫২০) যোগে রওনা দিয়ে আউশকান্দি হয়ে যাওয়ার সময় আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইট বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ড (১১-৩৩২৭) এর ধাক্কায় ঘটনাস্থলে মৃত সাহেদ আলীর পুত্র আব্দুল হাকিম (৬০) ও আব্দুল আলীর স্ত্রী মুরচান বিবি (৪৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মহা সড়কে যানচলাচল প্রায় ১ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিএনজি অটোরিক্সা সহ থানায় নিয়ে যান। তবে, ঘাতক ট্রাকটি সিএনজি অটোরিক্সা রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন ট্রাকের পিছু নিয়ে জালালপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করা হয়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সিএনজি চালকের কোন খবর পাওয়া যায় নি। অপর আহত নিহত আব্দুল হাকিম মিয়ার পুত্র রাসেল মিয়া (১৬) ও মুরচান বিবির ভাইপুত রাহুল মিয়া (৯)। তবে, সিএনজিতে থাকা ৩টা শিশু বাচ্চা অক্ষত অবস্থায় রয়েছে।

উল্লেখ যে, এই দূর্ঘটনা কবলিত স্থানে বিভিন্ন সময় সড়ক দূর্ঘনায় অনেকের প্রাণ হারাতে হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবী ছিল এই জায়গায় একটি আইল্যান্ড দেয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত রোড কর্তৃপক্ষ এ বিষয়টি কোন আমলে নেয় নি! এতে স্থানীয়রা মহা সড়ক অবরোধ করে রাখলে থানা পুলিশের আপ্রাণ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহা সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ের থানার (ভারপ্রাপ্ত) ওসি পরিমল দাশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *