ভারত থেকে চোরাই পথে আনা ৪লক্ষাধিক টাকা পেয়াজসহ সুনামগঞ্জের তাহিরপুরে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার(১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে তাহিরপুর বাদাঘাট সড়ক দিয়ে ট্রাকে করে পাচারের সময় ১২০ বস্তা ভারতীয় পেয়াজসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা তারা হল,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সদস্য ও চন্দ্রপুর গ্রামের রুছমত আলীর ছেলে শাহিবুর রহমান মেম্বার(৪৫) ও শিমুলতলা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে বাবুল মিয়া(৫০)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে ওসি তদন্ত কাওসার আহমেদ,এসআই মৃদুল,এএসআই মোফাজ্জল হোসেনসহ পুলিশ ফোর্স নিয়ে তাহিরপুর বাদাঘাট সড়কে অভিযান চালিয়ে সিলেট মেট্রো ন ১১-০৭-২১ ট্রাকে থাকা ১২০ বস্তা(৪ হাজার ৮ শত কেজি)পেয়াজ জব্দ করে। জব্দকৃত পেয়াজের মূল্য ৪ লাখ ৮ হাজার টাকার বেশী।

লাউড়েরগড় সীমান্ত এলাকা দিয়ে চিহ্নিত চোরাচালানীরা পুলিশ বিজিবি ডিবির সোর্স পরিচয়দারীদের মোটা অংকের টাকা দিয়ে প্রতি রাতে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে পেয়াজ,গাঁজা,ইয়াবা,বিভিন্ন ব্যান্ডের মদ,আলু,জিরা লাউড়েরগড় বাজার ও এলাকায় বাড়ি ঘরে নিয়ে মজুদ করে। পরে ট্রাকে ভরে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে বলে স্থানী এলাকাবাসী জানান। এরই ধারাবাহিক পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্তে এক ট্রাক পেয়াজ পাচারের সময় আটক করেছে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান,এই ঘটনায় এসআই মৃদুল বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *