দক্ষিণ সুরমায় বাস-সিএনজি (অটোরিকশা)’র সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীণ লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় আসামাত্র সিলেটগামী সিএনজি (অটোরিকশা)’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি (অটোরিকশা)’র এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *