হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ত্রিপল মার্ডারের প্রধান আসামী সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদলরুল আলম বদিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে উপজেলার আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে।

আজ বিকেলে বানিয়াচং থানায় কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিরাজ মিয়া ও আব্দুল কাদির। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শনিবার ভোররাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর পুকুরপাড় এলাকা থেকে প্রধান আসমী বদরুল আলম বদিকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *