নবীগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আতাউর রহমান (৪৫) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছিলেন।  সোমবার(২১ আগষ্ট)  ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক আতাউরের মৃত্যু হয়।

নিহত আতাউর রহমান (৪৫) রংপুর জেলার তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি সাগরিকা পরিবহণের বাস চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা ছিল আশংকাজনক। সোমবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরিকা পরিবহণের বাস চালক আতাউরের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, প্রচন্ড গরমে সড়কের বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই বাসচালকসহ অন্যান্য আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় ও যান চলাচল স্বাভাবিক হয়। ভোররাতে সাগরিকা পরিবহণের বাস চালক আতাউর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *