হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে শিশুকে ধর্ষণের ঘটনায় আটক আবু তাহের (৩২) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সে গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের একটি জামে মসজিদের ইমাম ও আব্দুস সোবহানের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৭ জুন) সকালে প্রতিদিনের ন্যায় মাহমদপুর গ্রামের জামে মসজিদে আরবি পড়তে যায় স্থানীয় প্রতিবন্ধী এক শিশু। এক পর্যায়ে মসজিদের বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে মসজিদের ইমাম আবু তাহের। পরে ওই প্রতিবন্ধী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে অবগত করে।

বৃহস্পতিবার (৮ জুন)সন্ধ্যায় খবর পেয়ে গোপলার বাজার (তদন্ত) কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ওই কিশোরীর বক্তব্য গ্রহণ করেন। পরে রাতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু তাহেরকে আটক করে।  শুক্রবার ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পিতা অভিযুক্ত আবু তাহেরকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুপুরে আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *