নানার বাড়ি এসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অটোরিকশা চাপায় ফারহা আক্তার(৬) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত ফারহা উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় সড়কে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন পূর্বে ভাটি তাহিরপুর গ্রামে নানা আমির উদ্দিনে বাড়িতে বেড়াতে আসে। রবিবার সন্ধ্যার বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশের দোকানে কলম আনতে যাওয়া সময় তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে তাহিরপুর বাজারে যাওয়ার পথে অটোরিকশা চালক অনিক মিয়া (২২) শিশুটিকে চাপা দিলে শিশু ফারহা গুরুত্বর আহত হয়। এসময় চালক ও একজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ পাঠানো হলে পথে মধ্যে মারা যায়। আর চালক ও যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অটোরিকশাটি আটক করেছে এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি জানান,ঘটনাটি খুবই হৃদয় বিধায়ক ঘটনা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এমনি একটি ঘটনা ঘটেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *