সুনামগঞ্জের ছাতকের সুরমা নদী থেকে এখলাছ মিয়া (৪০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) সকালে সুরমা নদীর আন্ধারিগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত এখলাছ মিয়া ছাতকের ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের ছেলে। গত সোমবার (২২ মে) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

 

এখলাছ মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, ওই দিন সন্ধ্যায় গ্রামের খলিল মিয়ার পুত্র মিলন মিয়া সহ কয়েকজন তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মিলন মিয়া তার স্বামীর ব্যবসায়িক পার্টনার। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাথে করে ১ লক্ষ টাকা নিয়েছিলেন বলে জানান তিনি। এরপর থেকেই এখলাছ মিয়া নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার (২৩ মে) ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত এখলাছ মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *