সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন পিঠা উৎসব বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি পৌষের শীতে জমে ওঠে পিঠাপুলির আয়োজন। এ মাস এলেই আমাদের মন যেন নস্টালজিক হয়ে ওঠে। আমারা আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখতে চাই।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় সিলেট উইমেন্স চেম্বার আয়োজিত ২ দুই দিন ব্যাপী পিঠা উৎসব এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই পিঠা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নানা ধরণের পিঠার পরিচয় ঘটবে।
মেয়র সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি স্বর্ণলতা রায়ের ভূয়সী প্রশংসা করে বলেন,
স্বর্ণলতা রায় বেগম রোকেয়ার মতো সিলেটে নারী জাগরণে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সস্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালকবৃন্দ এবং মেয়রের পিআরও সাজলু লস্কর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *