মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক এলাকার রাইতখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে—অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে।

স্থানীয়রা বিকেলে খালে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান এবং পরে সালাউদ্দিন হিসেবে শনাক্ত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের মামাতো ভাই তোফায়েল আহমদ জানান, সালাউদ্দিন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং এলাকায় কারো সঙ্গে শত্রুতা ছিল না। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তার হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, লাশটি খালে ফেলে দেওয়া হয়েছিল এবং তা ভেসে ভেসে ঘটনাস্থলে আসে বলে ধারণা করছেন তারা।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *