মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের খালে ডুবে আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আহমদ উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের দুবাই প্রবাসি ছফর উদ্দিনের ছেলে।

জানা গেছে, রোববার দুপুরে শিশু আহমদ খাওয়া-দাওয়া করে খেলতে যায়। এরপর তাকে খোঁজে পাওয়া যায়নি। বিকেল সাড়ে চারটার দিকে স্বজনরা বাড়ির পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করেন। বাবার সাথে মায়ের মনোমালিন্য থাকায় ৪/৫ বছর ধরে মা সায়না বেগম নানাবাড়িতে থাকছেন। আহমদ সৎ মায়ের সাথে বাবার বাড়িতে বসবাস করছিল।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে শিশুটি পানিতে ডুবে মারা গেল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *