বড়লেখা প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম।

আজ দুপুরে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ২য় বারের মতো স্বেচ্ছায় এ পজেটিভ রক্তদান সম্পন্ন করেন। তাহার এই মহৎকর্মে রক্তিম শুভেচ্ছা জানিয়ে মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব জমির উদ্দিন বলেন, প্রতি বারের মতো এবারো নিসচা বড়লেখা শাখা অক্টোবর মাসব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্যে মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে। কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *