আসরের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের সাথে সিলেটে মতবিনিময় করেছেন জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর সিলেটের নেতৃবৃন্দ।। বুধবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় করে তারা। সিলেট মহানগরীর পরিচালক আহমদ তালহা এর ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথিকে তার ৯০ তম জন্মদিনের শুভেচ্ছা জানান তারা।

মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর কিশোর থিয়েটার উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী, ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর উপদেষ্টা সদস্য ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র পরিচালক আলীমুল এহসান চৌধুরী, আসরের প্রাক্তন প্রধান পরিচালক তৌহিদুল ইসলাম, সিলেট মহানগরীর প্রাক্তন খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ও সিলেট আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম।

এছাড়াও প্রাক্তন শাখা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট জুনেদ আহমেদ, শহিদুল ইসলাম, আজহার উদ্দিন খান, প্রাক্তন সংগঠক সানাউল ইসলাম সুয়েজ, প্রাক্তন সমাজ সেবা সম্পাদক মীর মোহাম্মদ এমদাদুল ইসলাম, প্রাক্তন শাখা সহকারী পরিচালক আবিদ সালমান, প্রাক্তন অফিস সম্পাদক হাবিবুর রহমান সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *