ওসমানীনগর প্রতিনিধি :

ভয়াবহ লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে রাস্তায় নেমেছেন ওসমানীনগরের মানুষ। রোববার দিবাগত রাত সোয়া ৯টায় উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট পল্লী বিদ্যুৎ-১ এর সাব স্টেশনের সামনে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শতাধিক মানুষ। এতে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এ সময় সীমাহিন দুর্ভোগের শিকার হন দূরপাল্লার যাত্রীরা। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়ার জন্য বিক্ষুব্ধ জনতার প্রতি আহ্বান জানাচ্ছে। প্রসঙ্গত ওসমানীনগরে প্রায় ৪৮ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য লোড দেওয়া হয় মাত্র দুই থেকে আড়াই মেগাওয়াট। যেখানে প্রয়োজন রয়েছে ১৩/১৫ মেগাওয়াট বিদ্যুৎ সেখানে দুই আড়াই মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছেনা।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *