মঙ্গলবার (৭ জানুয়ারি) বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিযাত রেস্টুরেন্টে বাৎসরিক সাথী সমাবেশে স্ব স্ব শাখার সাথীদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সালের নের্তৃত্ব নির্বাচন করে শিবির।

সাথী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও নায়েবে আমীর মুড়িয়া ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল খয়ের, কেন্দ্রীয় শিবিরের সাবেক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি ও মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্বের সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আবু আইয়ুব মঞ্জু, শিবির নেতা তানভির এলাহি মজুমদার প্রমুখ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিয়ানীবাজারের চারটি শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

২০২৫ সেশনের জন্য বিয়ানীবাজার দক্ষিন শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, এই শাখার সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আবু সাঈদ। বিয়ানীবাজার উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, এই শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সভাপতি আবারো নির্বাচিত হয়েছেন ফাতেহুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন হামিদুল্লাহ আল সাইদ, উপজেলা পশ্চিম শাখার সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নুরুল আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *