সিলেটের বিয়ানীবাজারের দাসউরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরের ভিতরকার সকল আসবাবপত্র পুঁড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের সময় ওই পরিবারের সকল সদস্য অন্যত্র অবস্থান করছিলেন। দুপুর থেকে ঘরটি তালাবদ্ধ ছিল। বিকাল ৫টার দিকে হঠাৎ ঘরের ভিতর থেকে ধূঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তখন তারা জড়ো হয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

এনিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজারে তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *