সিলেটের বিশ্বনাথে মনিরুজ্জামান লিলু নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাত ৯টায় এশার নামাজ পড়ে রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান লিলু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বৈরাগী বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা বাবুল মিয়া বলেন, এশার নামজ পড়ে চাচা বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা চাচাকে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কারা তাকে কুপিয়েছে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।

বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *