সিলেটের বিশ্বনাথে বাস ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সং’ঘর্ষে দশম শ্রেণির ছাত্র এবং মোটরসাইকেল আরোহী শাহেদুজ্জামান (১৮) নি’হত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের পৌর শহরস্থ দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় আ’হত হয়েছেন আরও ৫ জন। আ’হতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।

শাহেদুজ্জামান পৌর এলাকার আল-ম’দিনা বিদ্যানিকেতনের (চৌধুরীগাঁও) শিক্ষার্থী এবং পৌর এলাকার ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের ছে’লে।

আ’হতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছে’লে জহির (১৯), ময়না মিয়ার ছে’লে নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের ছুরাব আলীর ছে’লে আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের ছে’লে কাউছার (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭)।

পু’লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথগামী একটি যাত্রীবাহী বাসের (নম্বর: সিলেট-জ ১১-০৬০২) সাথে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে রশীদপুরগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সং’ঘর্ষ হয়।

এ সময় দুই মোটরসাইকেলে থাকা ৬ জন গুরুতর আ’হত হন। আশ’ঙ্কাজনক অবস্থায় তাদেরকে উ’দ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতা’লে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃ’ত ঘোষণা করেন। আ’হত অন্যদের মধ্যে আরও ২ জনের অবস্থা আশ’ঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘বাস ও দুই মোটরসাইকেল জ’ব্দ করে থা’নায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মা’মলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *