সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্ত এলাকায় দিয়ে অবৈধভাবে শুন্য লাইন অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে দুই বাংলাদেশী নাগরিক আটক করেছে বিজিবি।

রবিবার(১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ধনপুর ইউনিয়ন চিনাকান্দি বিজিবি টহল দল তাদের আটক করা হয়।

বিজিবি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল রাজাপাড়া নামক এলাকা দিয়ে ভারতে প্রবেশের দায়ে ২ জন বাংলাদেশী নাগরিক মো: মামুন মিয়া (৩২) ও মো: মাইনুদ্দিন (২৬) কে আটক করা হয়েছে। তারা উপজেলার সলোকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে।

বিজিবি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটক দুই জন তারা ঘোরাফেরা ও ভিডিও চিত্র ধারণের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিসএসসি জানান,আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *