সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ৬ই নভেম্বর রোববার। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন, দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট-৩ আসনের এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভাকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সম্মেলনে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *