হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের এক মিটার রিডার নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের কায়সাারনগর ও সাহেব বাড়ি গেইটের মধ্যবর্তী স্থানে গ্রামীণ এ ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম (৩৭) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়েন বড়দল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত ফরিদুল রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ জানান, নিহত ফরিদুল ইসলাম ৪ বছর আগে মিটার রিডার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *