হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরীতে অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোম্পানীর ক্যামিকেল গোডাউনের মৌল্ডিং ডিজাইন সেকশনে হঠাৎ করে আগুনের সুত্রপাত দেখতে পায় শ্রমিকরা। মূহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি বলেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে। এছাড়া কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহুর্তে নির্ধারণ করা যাচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *