হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল বাছির (২৫) কে গ্রেফতার করেন।

সে শাহজাহানপুর ইউনিয়ন লোহাইদ গ্রামের আব্দুল কাদিরে’র ছেলে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *