হবিগঞ্জের মাধবপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল দিকে উপজেলা ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুক্তিযোদ্ধা স্ত্রী জহুরা খাতুন জানান, মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মাজিদ ছেলে দুবাই প্রবাসী লুৎফর রহমান ও তার স্ত্রী সহ কন্যা সন্তান কে পিটিয়ে আহত করেছে একই এলাকার জুরু মিয়া নামে এক লোক।

তিনি আরও জানান, তার ছেলে লুৎফর রহমানের সাথের জুরু মিয়া পুকুরে জমি নিয়ে বিরোধ চলছিল আজ বিকেল বেলায় বাজার থেকে ফেরার পথে রাস্তায় জুরু মিয়া ও তার সাথে থাকা কয়েক জন লোক মৃত মুক্তিযোদ্ধার ছেলে লুৎফর রহমানের উপর হামলা চালায়, ওই সময় লুৎফর রহমানের উপর মারপিট শুরু করলে চিৎকার শুনে তার স্ত্রী ও কন্যা সন্তান ঘটনাস্থলে আসলে স্ত্রী ও কন্যা কে পিটিয়ে গুরুতর আহত করে পরে তাদের স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কর্তব্যরত চিকিৎসক আমান্না আফরিন মীম আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে প্রেরন করেন। আহতরা হলেন, লুৎফর রহমান (৪৫) পিতা মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মাজিদ, আমেনা বেগম (৪০) স্বামী লুৎফর রহমান, স্বপ্না আক্তার (১৫) পিতা লুৎফর রহমান।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *