মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ, বড়লেখা উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন এবং উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।
