মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এর ছোট ভাই ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি দল।

শুক্রবার (১১ অক্টোবর ) রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকায় র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার।

গ্রেফতারকৃত আতাউর রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত: মছিব্বর মিয়ার ছেলে।

মৌলভীবাজার র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান জানান,আটক আতাউর রহমানকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, চেয়ারম্যান আতাউর রহমান এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মৌলভীবাজার সহ বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এর গোডাউনে অভিযান চালিয়ে ২৩১ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে রাজনগর থানা পুলিশ। এ ঘটনায় মছকন মিয়া নামে একজনকে আটক করা হয় । দায়ের করা হয় আতাউর রহমান ও মছকন মিয়াসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *