মৌলভীবাজারে রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (২ অক্টোবর) দুপুর ২ টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজনগরে আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেফতার করতে হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ পিন্টু সুলতান (৫১), পিতা-আশ্বব আলী, গ্রাম -রক্তা রাজনগর।

গত ৯ আগস্ট আনুমানিক সকাল ১০টার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়। মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টুসুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪, তারিখ: ১৫ আগস্ট ২০২৪ইং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *