সুনামগঞ্জের জগন্নাথপুরে ইংল্যান্ড প্রবাসী এক তরুণীর ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শিব্বির আহমদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার ওই তরুণির চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শিব্বির জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণ পাড়া) এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণি। অভিযুক্ত শিব্বির ওই তরুণির বাড়িতে পাইভেট গাড়ি চালকের কাজ করত। সেই সুবাদে কৌশলে ওই তরুণির ছবি ও ভিডিও ধারণ করেন শিব্বির। এক পর্যায়ে সে ওই তরুণির কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা।

মামলার বাদী ওই তরুণির চাচা বলেন, শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে তাঁকে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। গতকাল শুক্রবার সে ফোনের মাধ্যমে আরো ৫ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণির চাচা মামলা দায়ের করায় শিব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে ওই তরুণির সঙ্গে প্রতারনা করে আসছিল। আজ শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *