বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড সিলেটের  বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি উপশহর ও ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার( ২ জুলাই) ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  নিম্নোক্ত এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সংশ্লিষ্ট কতৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, রায়নগর, রাজবাড়ী, নাইরপুল, হাফিজ কমপ্লেক্স, চারাদিঘীরপার, ধোপাদিঘীর পাড়, বালুচর,উপশহর, সোনারপাড়া, শিবগঞ্জ, টিলাগড়, শাপলাবাগ,সোবহানিঘাট, কালিঘাট, মেন্দিবাগ, শাহপরান থানা, মুরাদপুর, কুমারপাড়াসহ এর আশপাশ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে   বিকাল ৪টা পর্যন্ত  নিম্নোক্ত এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন,নিরাপত্তার স্বার্থে উক্ত শাট-ডাউনের সময় লাইন চালু বলে গন্য হইবে। সম্মানিত গ্রাহকগণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *