সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়ায়।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রক্টর কামরুজ্জামান চৌধুরী ‘আনুমানিক ভোর ৪টায় সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল । সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়না তদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসতেছেন।’

এদিকে, তার ফেসবুক পোস্ট ঘেটে দেখা যায়- বুধবার দিবাগত রাত দুইটার আগ পর্যন্ত একাধারে অনেকগুলো পোস্ট দিয়েছেন। সেগুলোতে বিষন্নতা ও কাউকে না পাওয়া আকুলতা প্রকাশ পেয়েছে।

গলায় ফাঁস দেওয়ার আগে বুধবার দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখেছেন,

‘বিষন্ন রজনী,

কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই।

ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ।

দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর।

এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর।

নিরর্থক।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *