করো’নাভাই’রাসের সংক্রমণ রোধে বন্ধ থাকা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু, হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল ১১ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফট’কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা সরকারের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, দীর্ঘ ১৪ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আম’রা আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। দেশের অন্যান্য সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে আম’রা এই দীর্ঘ বিরতিতে নিজেদের পড়াশুনা থেকে অনেক পিছিয়ে পড়েছি এবং হতাশায় ভুগছি।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, সরকার যেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অ’তিদ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেন।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *