বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা বিগত ১৫ বছরে ১০ হাজার বিএনপি নেতাকর্মীকে খুন, গুম করেছে। এছাড়া ১০ লাখ নেতাকর্মীকে নিঃস্ব করেছে এবং ৩০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করেছে।’ তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি রাজপথ ছাড়েনি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের চরম অধপতন হয়েছে। তাই এই অর্জনকে বৃথা যেতে দেবো না আমরা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ব্যক্তিত্য ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তাদের মাধ্যমে অতিবিলম্ভে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দেশ পুনঃগঠনে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী প্রশাসনকে সহযোগিতা করা হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপির উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিভাগীয় র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিকাল ৩টা থেকে শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। তবে দুপুর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন সিলেট বিভাগের নেতাকর্মীরা। বেলা ২টার দিকে কানায় কানায় ভর্তি হয়ে যায় আলিয়া মাদরাসা মাঠ।

সমাবেশে শেষে আলিয়া মাদারাসা মাঠ থেকে বিশাল র‍্যালি শুরু হয়ে মহানগরের রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *