মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শীর্ষ ছিনতাইকারী ও ১৭টি মামলার আসামি সন্ত্রাসী ব্লেড রবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কে বা কারা গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার (২৫ জুন) আনুমানিক রাত ৯টার দিকে ব্লেড রবিকে (৩০) শ্রীমঙ্গল শহরের শাহিবাগ আবাসিক এলাকার রেল লাইনের পাশে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মীর এম এ সালাম বলেন, ব্লেড রবি-কে চোর এবং ছিনতাইকারী হিসেবে অনেকেই চিনেন। সে চুরি এবং ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। কিন্তু তাকে কে বা কারা মেরেছে এ ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলেও তিনি জানান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখমপ্রাপ্ত রবি নামে এক যুবককে স্থানীয়রা নিয়ে আসে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করি।

মৌলভীবাজার ২৫০শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২৫ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালের রবির মৃত্যু হয়।

জানা যায়, ব্লেড রবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফতেপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন দিন যাবত শ্রীমঙ্গল বসবাস করে আসছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, শুনেছি ব্লেড রবি-কে গতকাল রাতে শাপলাবাগ এলাকার পাশে রেল লাইনের উপরে আহত অবস্থা পাওয়া যায়। তবে এ ঘটনার স্থলটি জিআরপি থানার। তিনি আরও জানান, নিহত ব্লেড রবির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানাসহ জেলার বিভিন্ন থানায় প্রায় ১৭ টি মামলা রয়েছে। সে পেশায় একজন ছিনতাইকারী এবং শীর্ষ সন্ত্রাসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *