সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল রোকনুজ্জামান খাঁন, পিএইচডি, এইসি, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ।
প্রতিষ্ঠানের শিক্ষকদের উদার মনোবৃত্তি, আন্তরিকতা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি স্বকীয়তায় সমুজ্জল হয়ে ওঠে।

শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির কা্রযক্রম শুরু হয়। এরপর পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ ও খেলাধুলা প্রতিযোগিতা, স্মারক বৃক্ষরোপণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে শেখ রাসেল দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ রাসেলের আত্মার প্রতি সম্মান প্রদর্শন ও শান্তি কামনা করে শেখ রাসেলের দুরন্ত শৈশবকে মনোজ্ঞ ভাষায় তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নৈতিকতা সম্পন্ন, মানবিকগুণে সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

পরিশেষে, শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য যে, ১৭ অক্টোবর ২০২৩ তারিখে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়, আইসিটি শাখা কর্তৃক আয়োজিত ‘প্রিয় শেখ রাসেল’ শিরোনামে প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এসসিপিএসসি’র শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্কুল শাখার ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ রহমান ঈশান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *