সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পাঁচ জন। জানা গেছে তাঁরা সবাই সাবেক ছাত্রদল নেতা।

জেলা কমিটিতে স্থান পেলেন যারা। তাঁর হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম,সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জামিল আহমদ ও সহ মৎস্য বিষয়ক সম্পাদক হয়েছেন জাহেদ আহমদ। মহাননগর কমিটিতে সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন অঞ্জল দাস অঞ্জন।

দেশের কল্যাণে তাদের উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি ও মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক করে যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য এবং ও শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি ও মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন সাধারণ সম্পাদক করে মহানগর শাখায় ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।

যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে এ কমিটি প্রকাশ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *